এক অনন্য গৌরব: দ্বিতীয় পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ডা. এস. এম. শহীদুল ইসলাম
বিশ্ব চিকিৎসা বিজ্ঞানের অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন বিশিষ্ট আকুপাংচার বিশেষজ্ঞ এবং শশী হাসপাতালের চিফ কনসালটেন্ট এসপি ডা. এস. এম. শহিদুল ইসলাম, পিএইচ ডি, পিপিএম। তিনি সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের স্বনামধন্য হেলস্টোন ইউনিভার্সিটি (Helston University, UK) থেকে ক্লিনিক্যাল আকুপাংচার চিকিৎসায় তাঁর দ্বিতীয় পিএইচডি (PhD) ডিগ্রি সম্পন্ন করেছেন।
দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে আকুপাংচার চিকিৎসা ও গবেষণায় নিয়োজিত এই স্বপ্নদ্রষ্টা চিকিৎসক এর আগেও বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘পেইন অ্যান্ড প্যারালাইসিস’ বিষয়ে প্রথম পিএইচডি অর্জন করেছিলেন। দুটি ভিন্ন দেশ এবং দুটি ভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত এই বিরল কৃতিত্ব তাঁকে কেবল দেশসেরা বিশেষজ্ঞ হিসেবে নয়, বরং আধুনিক আকুপাংচার চিকিৎসার এক বিশ্বস্ত নাম হিসেবে আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠিত করেছে। তাঁর এই অদম্য স্পৃহা, নিরলস পরিশ্রম ও সাফল্য বাংলাদেশের আধুনিক ও বিকল্প চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অনন্য মাইলফলক।
গবেষণার মূল কেন্দ্রবিন্দু: দীর্ঘমেয়াদী পুরনো ব্যথা ও স্নায়ুর সমস্যার সমাধান
এসপি ডা. এস, এম, শহীদুল ইসলাম, পিএইচডি, পিপিএম-এর গবেষণার মূল কেন্দ্রজুড়ে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যথা (Chronic Pain) এবং জটিল স্নায়ুবিক সমস্যার (Neurological Disorders) কার্যকর সমাধান। তাঁর এই গবেষণা বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী, কারণ বর্তমান বিশ্বের অধিকাংশ মানুষ দীর্ঘমেয়াদী ব্যথায় কষ্ট পাচ্ছেন। আমাদের দেশেও কোটি কোটি মানুষ পিঠ, ঘাড়, জয়েন্টের ব্যথা কিংবা আর্থ্রাইটিসের মতো সমস্যায় জর্জরিত।
অনেকেই দীর্ঘমেয়াদে ওষুধ খেয়েও পুরোপুরি সুস্থ হতে পারেন না, বরং ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় নতুন নতুন শারীরিক সমস্যার সম্মুখীন হয়। ওষুধের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে এবং পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই কিভাবে ব্যথামুক্ত জীবনযাপন করা যায়, তাঁর গবেষণা সেই পথটিকে প্রশস্ত করেছে।
সাফল্যের স্বীকৃতি
তাঁর এই আন্তর্জাতিক অর্জনকে সম্মান জানিয়ে বাংলাদেশের স্বনামধন্য সামাজিক প্রতিষ্ঠান ‘শ্রেয় সমাজ উন্নয়ন সংস্থা’ তাঁকে বাংলাদেশের ‘পাইওনিয়ার আকুপাংচার বিশেষজ্ঞ’ হিসেবে ভূষিত করেছে । ডা. ইসলামের এই দীর্ঘ যাত্রা এবং নিরলস গবেষণা কেবল দেশীয় রোগীদের জন্যই নয়, বরং সারা বিশ্বের বিকল্প চিকিৎসা ব্যবস্থার জন্য একটি বিশাল অনুপ্রেরণা।
গণমাধ্যমে ডা. এস. এম. শহীদুল ইসলামের সাফল্য
চিকিৎসা বিজ্ঞানে ডা. এস. এম. শহিদুল ইসলামের এই অসাধারণ সাফল্য কেবল চিকিৎসা মহলেই নয়, দেশের প্রথম সারির জাতীয় সংবাদমাধ্যমগুলোতেও ব্যাপক আলোড়ন জেগেছে ও অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। সাংবাদিক ও বিশেষজ্ঞদের মতে, তাঁর এই গবেষণা বাংলাদেশের স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক মানের আধুনিক আকুপাংচার চিকিৎসা পৌঁছে দেওয়ার পথে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
শীর্ষ সংবাদপত্রের কিছু হাইলাইটস:
প্রথম আলো: আকুপাংচার এর উপর ইউকে থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করায় পাইওনিয়ার আকুপাংচার স্পেশালিস্ট হিসেবে ভূষিত হলেন ডা. এস, এম, শহিদুল ইসলাম
দ্য ডেইলি স্টার: Dr. S. M. Shahidul Islam Hailed as Pioneer Acupuncture Specialist Following PhD, from UK