শশী হেলদী লাইফ স্টাইল ফলো করি ব্যাথামুক্ত জীবন গড়ি | SUO XI Hospital | ‍Acupuncture | চ্যানেল আই

Facebook
WhatsApp
LinkedIn
Email
Print

বাংলাদেশের একটি গণমাধ্যম (চ্যানেল আই)-এ আকুপাংচার ও ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন (TCM) সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন বিশিষ্ট পাইওনিয়ার আকুপাংচার বিশেষজ্ঞ ডা, এস. এম. শহীদুল ইসলাম পিএইচিডি। “শশী হেলদি লাইফস্টাইল – ফলো করি ব্যথামুক্ত জীবন গড়ি” চ্যানেল আই-এর একটি জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং দর্শকদের প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল পিএলআইডি (PLID) রোগের ক্ষেত্রে আকুপাংচারের ভূমিকা ও কার্যকারিতা। ডা, এস. এম. শহীদুল ইসলাম পিএইচিডি ব্যাখ্যা করেন, কীভাবে আকুপাংচার থেরাপি ওষুধ ছাড়াই পিএলআইডি রোগীদের ব্যথা উপশমে কার্যকর হতে পারে।

হেলদি লাইফস্টাইল মানে স্বাস্থ্যকর জীবনধারা, যা শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশেও সমন্বিত আকুপাংচার চিকিৎসার প্রসার ঘটেছে, তবে অনেকেই এখনো এ সম্পর্কে সচেতন নন। আশার কথা হলো, ঢাকার শান্তিনগরে অবস্থিত শশী হাসপাতাল-এ আন্তর্জাতিক মানের আকুপাংচার ও ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন (TCM) চিকিৎসা চালু হয়েছে।

অনুষ্ঠানে ডা, এস. এম. শহীদুল ইসলাম পিএইচিডি স্বাস্থ্যবান জীবনযাপনে আকুপাংচার চিকিৎসার গুরুত্ব ও কার্যকারিতা সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, ওষুধবিহীন এই চিকিৎসা পদ্ধতি সুস্বাস্থ্যের চাবিকাঠি হতে পারে। এছাড়াও, বিভিন্ন রোগের কারণ, লক্ষণ এবং আকুপাংচার থেরাপির মাধ্যমে সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। রোগীদের জীবনধারার পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকার উপায় সম্পর্কেও বিস্তারিত পরামর্শ দেন।

Receive the latest news

Subscribe To My Weekly Newsletter

Get notified about new articles